ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান বিরোধী দল জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ ব্যর্থতার জেরে পাকিস্তান দলে জরিমানার ঝড়, খেলোয়াড়প্রতি ৫০ লাখ রুপি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসবে না ইরান: নিরাপত্তা কর্মকর্তা লারিজানি কারচুপির অভিযোগে চার আসনের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির প্রার্থীরা ৩ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যুদ্ধের প্রভাব বাজারে, ভরিপ্রতি সোনা ২ লাখ ৭৪ হাজার ছাড়াল কোন কৌশলে এগোতে পারে ইরান: বিশ্লেষকের চোখে সম্ভাব্য পাল্টা পরিকল্পনা অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

৫ আগস্টকে সরকারি ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার: উপদেষ্টা ফারুকী

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতিকে জাতীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করতে ৫ আগস্টকে সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, “আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্টকে সরকারি ছুটি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। এটি শুধুই একটি তারিখ নয়, এটি আমাদের জাতীয় চেতনার প্রতীক হয়ে উঠেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।”

তিনি আরও জানান, ৫ আগস্টকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচি হাতে নিচ্ছে সরকার। আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে মূল আয়োজন চলবে ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত। “এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে- গত জুলাই মাসে দেশ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্যের আবেগ ও চেতনা আবার জাগিয়ে তোলা,” বলেন ফারুকী।

তিনি জানান, পুরো জুলাইজুড়ে নানা সাংস্কৃতিক ও নাগরিক কার্যক্রমের মাধ্যমে দেশব্যাপী এক ধরনের উদ্দীপনা তৈরি করা হবে। “এই অনুষ্ঠানমালা আমাদের গণতন্ত্র, ন্যায়ের দাবি ও নতুন স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে,”-এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ফারুকী জানান, জুলাই মাসজুড়ে কী কী কর্মসূচি থাকবে, তা আগামী সোমবার (২৩ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, জুলাই-আগস্টে দেশব্যাপী সংঘটিত গণআন্দোলনের মধ্য দিয়ে একটি ঐতিহাসিক মোড় নেয় দেশের রাজনৈতিক পরিস্থিতি। ওই সময় লাখ লাখ মানুষ শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন, যা পরবর্তীতে বড় রাজনৈতিক পরিবর্তনের পথ খুলে দেয়।

নতুুনকথা/এএস

ট্যাগস :

প্রধান বিরোধী দল জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্টকে সরকারি ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার: উপদেষ্টা ফারুকী

আপডেট সময় ০৫:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫