ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, “ঈদ মোবারক! পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”

চিঠিতে তিনি উল্লেখ করেন, ঈদুল আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন মূল্যবোধকে ধারণ করে, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও ঈদুল আজহা উদযাপিত হয়, যেখানে দেশজুড়ে লাখো মানুষ উৎসাহ ও আনন্দের সঙ্গে এ উৎসব পালন করে।

নরেন্দ্র মোদি বলেন, জাতীয় উন্নয়ন ও জনগণের কল্যাণের প্রশ্নে বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। এই দৃষ্টিভঙ্গির ভিত্তিতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার সুযোগ রয়েছে।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, পারস্পরিক শ্রদ্ধা, সাংস্কৃতিক সাদৃশ্য এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে বাংলাদেশ-ভারত সম্পর্ক গভীর ও দৃঢ়। তিনি দুই দেশের জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও সম্প্রসারণে বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

আপডেট সময় ০৩:৫৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬