ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কলম্বোতেও টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

গলের মতো কলম্বোতেও সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বাংলাদেশ কলম্বো টেস্টের একাদশে দুই পরিবর্তন এনেছে। অসুস্থতার কারণে প্রথম টেস্ট খেলতে না পারা মেহেদী মিরাজ একাদশে ঢুকেছেন। তাকে জায়গা দিতে একাদশের বাইরে চলে গেছেন দারুণ ছন্দে থাকা ব্যাটার জাকের আলী। যার অর্থ বাংলাদেশ তিন স্পিনার মেহেদী মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলামকে নিয়ে খেলছে।

এছাড়া পেসার হাসান মাহমুদ ইনজুরির কারণে একাদশে নেই। তার জায়গায় একাদশে ঢুকেছেন এবাদত হোসেন। পেস বোলিং আক্রমণে তার সঙ্গে আছেন নাহিদ রানা।

শ্রীলঙ্কাও একাদশে দুই পরিবর্তন এনেছে। অবসর নেওয়া অ্যাঞ্জেলো ম্যাথুসের জায়গায় অভিষেক হয়েছে অলরাউন্ডার সোনাল দিনুশার। তিনি সাতে ব্যাট করবেন।

ম্যাথুসের ব্যাটিং অর্ডারে চারে খেলবেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। এছাড়া পেস আক্রমণে বাঁ-হাতি বিশ্ব ফার্নান্দো আছেন একাদশে। তিনি ইনজুরিতে পড়া মিলান রত্নায়েকের জায়গায় সুযোগ পেয়েছেন।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, এবাদত হোসেন।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, সোনাল দিনুশা, থারিন্ডু রত্নায়েকে, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো।

নতুনকথা/এএস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

কলম্বোতেও টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

আপডেট সময় ১০:৫৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫