ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ পাশে থাকায় ইরানের কৃতজ্ঞতা প্রকাশ

সংগৃহিত ছবি

ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের আবহে বাংলাদেশের জনসাধারণ, সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া সহমর্মিতা ও সক্রিয় সংহতির জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাস।

বৃহস্পতিবার (২৬ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে দূতাবাস জানায়, গাজায় চলমান সংঘাত এবং ফিলিস্তিনিদের ওপর পরিচালিত সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশের সবস্তরের জনগণ যে মানবিকতা ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশে অনুষ্ঠিত শান্তিপূর্ণ সমাবেশ, ন্যায়ের পক্ষে উচ্চারিত বিবৃতি, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক কর্মীদের স্পষ্ট অবস্থান এটাই প্রমাণ করে—বাংলাদেশ একটি মানবিক মূল্যবোধে বিশ্বাসী জাতি। এই সহমর্মিতা নিছক প্রতিক্রিয়া নয়, বরং ন্যায়বিচার, স্বাধীনতা ও আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি এক অটল দায়বদ্ধতার প্রকাশ।”

ইরান মনে করে, তাদের জনগণের প্রতিরোধ কেবল আত্মরক্ষামূলক পদক্ষেপ নয়, বরং তা জাতীয় মর্যাদা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রতীক। সেই সঙ্গে বিশ্বে ক্রমবর্ধমান আধিপত্যবাদী ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রবণতার বিরুদ্ধে একটি নৈতিক প্রতিবাদও বটে।

বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়, “বিশ্বব্যাপী যখন নিপীড়ন ও শক্তির দম্ভ মাথাচাড়া দিয়ে উঠছে, তখন একে প্রতিহত করতে ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সংহতি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি। বাংলাদেশ এই ক্ষেত্রে যে সাহসী ও নৈতিক ভূমিকা রেখেছে, তার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

এই বার্তা কেবল কূটনৈতিক সৌজন্য নয়—একটি বন্ধুত্বের নিদর্শন, যেখানে দুই দেশের জনগণ একে অপরের বেদনায় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

বাংলাদেশ পাশে থাকায় ইরানের কৃতজ্ঞতা প্রকাশ

আপডেট সময় ০৩:৩৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫