ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন ঘোষণায় প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের সোনার দাম ভরি প্রতি ছাড়িয়েছে ২ লাখ ১৭ হাজার টাকা।

সোমবার (১৫ ডিসেম্বর) বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই মূল্য মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর সোনার দামের ঊর্ধ্বগতি এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের কারণেই এ মূল্য সমন্বয় করা হয়েছে।

বাজুসের তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩২০ ডলার ছাড়িয়েছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।

এদিকে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। বাজুসের ঘোষণায় বলা হয়, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮০০ টাকা অপরিবর্তিত থাকবে।

নতুনকথা/এএস

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা

আপডেট সময় ১১:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫