ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যুদ্ধের প্রভাব বাজারে, ভরিপ্রতি সোনা ২ লাখ ৭৪ হাজার ছাড়াল কোন কৌশলে এগোতে পারে ইরান: বিশ্লেষকের চোখে সম্ভাব্য পাল্টা পরিকল্পনা অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে বিতর্ক, পরামর্শ দিচ্ছেন তারকারা মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট বললেন প্রধানমন্ত্রী

মানিক মিয়া এভিনিউতে হাদির জানাজা আজ, ইমামতি করবেন বড় ভাই আবু বকর সিদ্দিক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। তার জানাজার নামাজে ইমামতি করবেন বড় ভাই আবু বকর সিদ্দিক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জানাজা শেষে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নির্ধারিত সময় অনুযায়ী জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সরকারি নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ভারী ব্যাগ বা বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জানাজাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, নিরাপত্তা নিশ্চিত করতে জানাজাস্থলে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ রাখা হয় হিমাগারে। আজ জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

নতুন কথা/এসআর

৩ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মানিক মিয়া এভিনিউতে হাদির জানাজা আজ, ইমামতি করবেন বড় ভাই আবু বকর সিদ্দিক

আপডেট সময় ১২:৩৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫