ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মানিক মিয়া এভিনিউয়ে শেষ বিদায়, ওসমান হাদির জানাজা সম্পন্ন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। তার জানাজার নামাজে ইমামতি করেন বড় ভাই আবু বকর সিদ্দিক।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শুরু হয়। এর আগে সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ময়নাতদন্ত শেষে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে সহযোদ্ধা, সমর্থক ও অনুসারীদের অংশগ্রহণে শোকমিছিলের মধ্য দিয়ে মরদেহ নিয়ে আসা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

জানাজাকে কেন্দ্র করে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। দুপুরের দিকে ফার্মগেট, বিজয় সরণি, আসাদগেটসহ পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এ সময় উপস্থিতরা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দেন।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের ইচ্ছা ও দাবির প্রেক্ষিতে শহীদ শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

মানিক মিয়া এভিনিউয়ে শেষ বিদায়, ওসমান হাদির জানাজা সম্পন্ন

আপডেট সময় ০২:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫