ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জাজনক: সালাহউদ্দিন আহমেদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ হামলার ঘটনাকে জাতির জন্য লজ্জাজনক আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, দেশের অন্যতম শীর্ষ দুটি সংবাদমাধ্যমে হামলা এবং সেগুলোতে অগ্নিসংযোগের দৃশ্য বিশ্ববাসী দেখেছে,এটি বাংলাদেশের জন্য গভীর অপমানের বিষয়।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, টেলিভিশন ও রেডিওর বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি।

সালাহউদ্দিন আহমেদ বলেন,“প্রথম আলো ও ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হয়েছে। এ দৃশ্য শুধু আমরা নয়, সারা বিশ্ব দেখেছে। এটাকে শুধু দুঃখ প্রকাশ বা ক্ষমা চেয়ে শেষ করা যাবে না।”

তিনি বলেন, এ ঘটনায় সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি ছিল। হামলার বিষয়ে আগেই গোয়েন্দা তথ্য থাকার কথা শোনা গেলেও তা যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি কেন, সে প্রশ্নও তোলেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন,“শুনেছি হামলার পর এক-দুই ঘণ্টা পরে আইনশৃঙ্খলা বাহিনী সাড়া দিয়েছে। কেন এমন বিলম্ব? আমরা কাদের হাতে রাষ্ট্রব্যবস্থা তুলে দিতে যাচ্ছি? নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব যাদের হাতে, তাদের ভূমিকাও প্রশ্নের মুখে।”

সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, সম্প্রতি কিছু গণমাধ্যমকে নির্দিষ্ট করে টার্গেট করা হচ্ছে। কোথাও কোথাও মবকে প্রশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে। তিনি বলেন,“এগুলো সরকারের দুর্বলতারই প্রতিফলন। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা জরুরি।”

গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের মানুষের গণপ্রত্যাশা ও গণ-আকাঙ্ক্ষা অনেক উঁচুতে পৌঁছেছে। সবাই পূর্ণ গণতন্ত্র চায়। গণতন্ত্রকে টেকসই করতে হলে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, যেন সেগুলো গণতন্ত্রের রক্ষাকবজ হিসেবে কাজ করতে পারে।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, গণমাধ্যমকে অনেকেই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলেন। সাংবাদিকদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে দেশের স্বার্থই যেন সর্বাগ্রে থাকে।

তিনি বলেন,“রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি জনগণ বিএনপিকে দেয়, গণমাধ্যমের সঙ্গে আমাদের সহযোগিতা থাকবে সর্বোচ্চ। আমরা অতীত ভুলে যেতে চাই, তবে ফ্যাসিবাদী গোষ্ঠী কী করেছে,তা ভুলে যেতে চাই না।”

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর বাধ্যতামূলক নির্বাসিত জীবন কাটানোর পর তার ফিরে আসাকে মানুষ গণতন্ত্র পুনর্গঠনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছে।

“তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের খুঁটি আরও শক্তিশালী হবে,এটাই জনগণের প্রত্যাশা,” বলেন সালাহউদ্দিন আহমেদ।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জাজনক: সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় ০২:২৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫