ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ ব্যর্থতার জেরে পাকিস্তান দলে জরিমানার ঝড়, খেলোয়াড়প্রতি ৫০ লাখ রুপি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসবে না ইরান: নিরাপত্তা কর্মকর্তা লারিজানি কারচুপির অভিযোগে চার আসনের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির প্রার্থীরা ৩ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যুদ্ধের প্রভাব বাজারে, ভরিপ্রতি সোনা ২ লাখ ৭৪ হাজার ছাড়াল কোন কৌশলে এগোতে পারে ইরান: বিশ্লেষকের চোখে সম্ভাব্য পাল্টা পরিকল্পনা অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, অবস্থা আশঙ্কাজনক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তি-এর বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোনাডাঙ্গা সার্জিক্যাল ক্লিনিকের আশপাশ এলাকায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

গুলিবিদ্ধ মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা। তিনি মৃত মোসলেম শিকদারের ছেলে।

এনসিপির খুলনা জেলা ও মহানগর সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, “খুলনা এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিনিয়ত গোলাগুলির ঘটনা ঘটছে, নদীতে লাশ পাওয়া যাচ্ছে। প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তা আমাদের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, “কিশোর গ্যাং ও সন্ত্রাসী চক্রের দৌরাত্ম্যে নগরী অশান্ত হয়ে উঠেছে। পুলিশ যাদের আটক করছে, তারা অতি সহজেই জামিনে মুক্ত হয়ে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এসব সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে প্রভাবশালী মহলের মদদ রয়েছে।”

ঘটনার পর এনসিপির নেতাকর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নতুন কথা/এসআর

বিশ্বকাপ ব্যর্থতার জেরে পাকিস্তান দলে জরিমানার ঝড়, খেলোয়াড়প্রতি ৫০ লাখ রুপি

খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় ০১:৩৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫