ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে বিতর্ক, পরামর্শ দিচ্ছেন তারকারা মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট বললেন প্রধানমন্ত্রী পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: শোক ও শ্রদ্ধায় স্মরণ ফ্যামিলি কার্ডের মতো ‘কৃষক কার্ড’ পাইলট প্রকল্প চালু করছে সরকার : তথ্যমন্ত্রী দুই ম্যাচ জিতেও হতে পারে সেমিফাইনাল হার

মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি: তারেক রহমান

দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরে রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় আবেগঘন বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রথমেই মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। তাঁরই দোয়ায় আমি আবার আমার মাতৃভূমিতে ফিরে এসেছি।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পূর্বাচলের গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হয়ে দেশবাসীর উদ্দেশে এসব কথা বলেন তিনি।

১৭ বছর পর বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই তাঁকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়। ঢাকায় পৌঁছানোর আগে তাঁর বহনকারী বিমানটি সিলেটে সংক্ষিপ্ত সময়ের জন্য অবতরণ করে।

দেশে ফেরার সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

বিমানবন্দর থেকে তিনি সরাসরি যান জুলাই এক্সপ্রেসওয়ে- যা ৩০০ ফিট সড়ক নামেও পরিচিত—সংলগ্ন পূর্বাচলের গণসংবর্ধনা স্থলে। সেখানে উপস্থিত বিপুলসংখ্যক নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বক্তব্য দেন। গণসংবর্ধনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তাঁর। এরপর গুলশান-২ নম্বরের বাসভবনে যাওয়ার সূচি রয়েছে।

এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পূর্বাচলের গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে ভোর থেকেই নেতাকর্মীদের ঢল নামে। কেউ হেঁটে, কেউ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংবর্ধনাস্থলে উপস্থিত হন। সরেজমিনে দেখা গেছে, মূল মঞ্চে ১৯টি চেয়ার প্রস্তুত রাখা হয়েছে এবং চারপাশে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা।

কুড়িল সড়ক থেকে শুরু করে ৩০০ ফিট সড়কের পুরো সংবর্ধনা এলাকা জুড়ে তারেক রহমানকে স্বাগত জানিয়ে টাঙানো হয়েছে নানা রঙের ব্যানার ও ফেস্টুন। স্লোগান, হাততালি আর উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া

মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি: তারেক রহমান

আপডেট সময় ০৪:১৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫