ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, মুখপাত্রের দায়িত্বে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। দলে তিনি মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নিয়ে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের নেতারা।

এদিকে আসিফ মাহমুদের রাজনৈতিক অবস্থান নিয়ে গতকাল পর্যন্ত নানা জল্পনা চলছিল। তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ এলাকা) থেকে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। আজ বিকেল ৫টায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় থাকলেও শেষ পর্যন্ত তিনি এনসিপিতে যোগদানের সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছরের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তার পদত্যাগ কার্যকর হয়।

রাজনৈতিক অঙ্গনে নতুন দলে তার এই যোগদান আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, মুখপাত্রের দায়িত্বে

আপডেট সময় ০৭:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫