ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কাঁদলেন মির্জা ফখরুল: খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিতে গভীর শূন্যতা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক বিশাল ও অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই শূন্যতা শুধু বাংলাদেশের রাজনীতিতেই নয়, গণতান্ত্রিক বিশ্বের গণতান্ত্রিক আন্দোলনেও গভীর প্রভাব ফেলবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একাধিকবার আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন,এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো কল্পনাও করিনি। এবারও আমরা আশা করছিলাম, আগের মতোই তিনি সুস্থ হয়ে উঠবেন।

ভারাক্রান্ত কণ্ঠে তিনি বলেন,আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক,দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি আরও বলেন, এই শোক, এই ক্ষতি অস্বাভাবিক ও অপূরণীয়। এই জাতি কোনোদিনই এই ক্ষতি পূরণ করতে পারবে না। যিনি সারাজীবন জনগণের অধিকার, গণতন্ত্র ও মানুষের কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইল্লা ইলাইহি রাজিউন।

বিএনপি মহাসচিবের ভাষায়, বাংলাদেশের রাজনীতিতে যেমন এক গভীর শূন্যতা তৈরি হলো, তেমনি গণতান্ত্রিক বিশ্বের গণতান্ত্রিক আন্দোলনেও সৃষ্টি হলো এক বিশাল শূন্যতা।

সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, সকাল সাড়ে ১০টায় একটি বিশেষ উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুল বলেন, ওই বৈঠকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা, দাফন এবং রাষ্ট্রীয় মর্যাদাসহ শেষকৃত্যের বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠক শেষে সব সিদ্ধান্ত সমন্বয় করে আমরা আপনাদের বিস্তারিত জানাব।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

কাঁদলেন মির্জা ফখরুল: খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিতে গভীর শূন্যতা

আপডেট সময় ১১:৫৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫