ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মাদুরো আটক, ভেনেজুয়েলায় আর হামলা নয়: যুক্তরাষ্ট্রের ইঙ্গিত

ভেনেজুয়েলায় নতুন করে সামরিক হামলার সম্ভাবনা কমে এসেছে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সিনেটর মাইক লি জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে এবং তাকে যুক্তরাষ্ট্রের আদালতেই বিচারের মুখোমুখি করা হবে।

মাইক লি বলেন, মাদুরো আটক হওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। সে সময় রুবিও তাকে জানান, মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকায় ভেনেজুয়েলায় আর কোনো সামরিক হামলা চালানোর প্রয়োজন নেই।

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মাইক লি লেখেন, “পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ধারণা দিয়েছেন, মাদুরো যেহেতু এখন যুক্তরাষ্ট্রের হাতে, তাই ভেনেজুয়েলায় আর হামলা চালানো হবে না। মাদুরোকে আটকের ওয়ারেন্ট কার্যকর করতে যাঁরা অভিযানে অংশ নিয়েছিলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই মধ্যরাতে সীমিত হামলা চালানো হয়েছিল।”

অন্যদিকে আটককৃত নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে এনে বিচার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তার বিরুদ্ধে ভেনেজুয়েলায় একটি বৃহৎ মাদকচক্র পরিচালনার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, ভেনেজুয়েলায় উৎপাদিত মাদক পরিকল্পিতভাবে দেশটিতে পাচার করা হতো।

এই অভিযোগের ভিত্তিতেই ২০২০ সালে মাদুরোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তাকে গ্রেপ্তার বা আটক করতে সহায়তা করলে ৫০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর শীর্ষ সন্ত্রাসবিরোধী ইউনিট ডেল্টা ফোর্স মাদুরোকে আটক করেছে। অভিযানে অংশ নেওয়া একাধিক কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঘটনাপ্রবাহের পর ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নতুন মোড় নিয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি, আলজাজিরা

নতুন কথা/এএস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

মাদুরো আটক, ভেনেজুয়েলায় আর হামলা নয়: যুক্তরাষ্ট্রের ইঙ্গিত

আপডেট সময় ০৬:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬