ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

ভেনেজুয়েলার ঘটনায় উদ্বেগ জানাল বাংলাদেশ সরকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

সোমবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থান জানায়।

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলায় সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ মনে করে, রাষ্ট্রগুলোর মধ্যকার যে কোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কূটনীতি ও সংলাপই হওয়া উচিত প্রধান ও কার্যকর পথ।

এতে আরও বলা হয়, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হচ্ছে এবং এসব নীতির আলোকে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার ভেনেজুয়েলার স্থানীয় সময় ভোররাতে দেশটিতে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে মার্কিন বাহিনী। বর্তমানে তিনি নিউইয়র্কের একটি আটক কেন্দ্রে রয়েছেন এবং আজ সোমবার তাকে যুক্তরাষ্ট্রের একটি আদালতে শুনানির জন্য হাজির করার কথা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সাংবাদিকদের জানান, ভেনেজুয়েলা যদি তাদের তেলশিল্প উন্মুক্ত করা এবং মাদক পাচার বন্ধে যুক্তরাষ্ট্রের উদ্যোগে সহযোগিতা না করে, তবে দেশটিতে আরও সামরিক অভিযানের নির্দেশ দেওয়া হতে পারে।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

ভেনেজুয়েলার ঘটনায় উদ্বেগ জানাল বাংলাদেশ সরকার

আপডেট সময় ০৫:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬