ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

পাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাতে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন জানিয়েছে, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাব শহরের উদ্দেশে যাত্রা করেছিল। পথে ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকার একটি খালে ট্রাকটি পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন মারা যান।

পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের (পিডিএমএ) খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, শুক্রবার রাত ১১টা ২২ মিনিটে তারা জরুরি কল পান। এরপর দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে নারী ও শিশুরা সবাই রয়েছেন। আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই শ্রমজীবী মানুষ এবং কাজের সন্ধানে বান্নু থেকে খুশাবের দিকে যাচ্ছিলেন।

আহত নয়জনের মধ্যে দুজনকে খুশাবের টিএইচকিউ হাসপাতালে এবং সাতজনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। প্রধানমন্ত্রী আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহত

আপডেট সময় ১০:০০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬