ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে এগোতে শুরু করেছে: তারেক রহমান

বাংলাদেশের মানুষ আবার গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে যেসব মা সন্তান হারিয়েছেন, যেসব বোন স্বামী হারিয়েছেন-তাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। এই ক্ষত রাষ্ট্র কখনো অস্বীকার করতে পারে না।

শনিবার (জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। গুম ও খুনের শিকার ব্যক্তিদের দায় রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এসব শহীদদের স্মরণে দেশের বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে।

তারেক রহমান আরও বলেন, সবাইকে সজাগ থাকতে হবে, যেন কোনো মহল নতুন করে ষড়যন্ত্র করতে না পারে। প্রতিটি অপরাধের বিচার নিশ্চিত করতে হলে অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

গুম, খুন ও রাজনৈতিক নিপীড়নের শিকার পরিবারের সদস্যদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’। সভায় বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি নিপীড়নের শিকার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ আরও অনেকে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে এগোতে শুরু করেছে: তারেক রহমান

আপডেট সময় ০২:৫৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬