ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র লাইলাতুল বরাতের রজনী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ নির্বাচনে বিএনসিসি নিয়োগ দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ তারেক রহমানের জনসভায় লোকে লোকারণ্য, উৎসবের নগরীতে রূপ নিল যশোর মানবতাবিরোধী অপরাধ মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন ব্রিগেডিয়ার আযমী আজ খুলনা-যশোরে তারেক রহমান, জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির বেলুচিস্তানে ৪০ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিহত ১৪৫ বিচ্ছিন্নতাবাদী, নজিরবিহীন দাবি সরকারের মিসাইল হাতে আকাশে শাকিব, ঈদে ‘প্রিন্স’ হয়ে ঝড় তুলতে আসছেন ঢালিউড কিং ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে বিশ্বকাপে খেলবে পাকিস্তান

অস্কার মনোনয়ন ঘোষণা: ৯৭ বছরের ইতিহাস ভেঙে নতুন রেকর্ড গড়ল ‘সিনার্স’

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় ০২:২৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সৃষ্টি হলো এক নতুন ইতিহাস। গতকাল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত আনুষ্ঠানিক ঘোষণায় সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে পরিচালক রায়ান কুগলারের ভ্যাম্পায়ার ঘরানার থ্রিলার চলচ্চিত্র ‘সিনার্স’। একাই ১৬টি মনোনয়ন পেয়ে অস্কারের ৯৭ বছরের ইতিহাসে সর্বোচ্চ মনোনয়নের রেকর্ড গড়েছে ছবিটি।

এর আগে সর্বোচ্চ ১৪টি করে মনোনয়ন পেয়েছিল ‘অল অ্যাবাউট ইভ’, ‘টাইটানিক’ এবং ‘লা লা ল্যান্ড’- এবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক ছুঁয়েছে ‘সিনার্স’। এবারের অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করেন মার্কিন অভিনয়শিল্পী ড্যানিয়েল ব্রুকস ও লুইস পুলম্যান।

২০২৫ সালের এপ্রিলে মুক্তি পাওয়া ‘সিনার্স’ ছিল না অস্কারের প্রচলিত শেষদিকের মুক্তিপ্রাপ্ত ছবির তালিকায়। তবু সব পূর্বাভাস ভুল প্রমাণ করে এটি হয়ে উঠেছে এবারের সবচেয়ে বড় চমক। গত শতকের তিরিশের দশকের মিসিসিপিকে পটভূমি করে নির্মিত ছবিটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন **মাইকেল বি জর্ডান**। চলতি বছর যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিসে এটি তৃতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবেও জায়গা করে নিয়েছে।

চলচ্চিত্র, পরিচালক, অভিনেতা, পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রী, মৌলিক ও অভিযোজিত চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা, পোশাক ও প্রোডাকশন ডিজাইন, ভিজ্যুয়াল এফেক্টস, শব্দগ্রহণ, মৌলিক গান, মৌলিক স্কোর, রূপসজ্জা ও কাস্টিং- মোট ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে ‘সিনার্স’ হয়ে উঠেছে এবারের অস্কারের প্রধান আকর্ষণ।

‘সিনার্স’-এর ঠিক পরেই রয়েছে পরিচালক পল থমাস অ্যান্ডারসনের রাজনৈতিক রস মেশানো চেজ ফিল্ম ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটি পেয়েছে ১৩টি মনোনয়ন। তবে আলোচিত অভিনয়শিল্পী চেজ ইনফিনিটি সেরা অভিনেত্রী বিভাগে জায়গা না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।

এ ছাড়া ফ্রাঙ্কেনস্টাইন, মার্টি সুপ্রিম ও সেন্টিমেন্টাল ভ্যালু- প্রতিটিই পেয়েছে ৯টি করে মনোনয়ন। হ্যামনেট পেয়েছে ৮টি মনোনয়ন।

অভিনয় বিভাগে চমক ও বিস্ময়

এবারের মনোনয়নে অভিনয় বিভাগে ছিল বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা। সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন না পাওয়াদের তালিকায় রয়েছেন ২০১৩ সালের অস্কারজয়ী জেনিফার লরেন্স (ডাই মাই লাভ) এবং অ্যামান্ডা সাইফ্রেড (দ্য টেস্টামেন্ট অব অ্যান লি)।

অন্যদিকে, দীর্ঘ বিরতির পর অস্কারের দৌড়ে ফিরেছেন কেট হাডসন। ২০০১ সালের অলমোস্ট ফেমাস-এর পর এবার ‘সং সাং ব্লু’ ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।

পুরুষ অভিনয় বিভাগেও চমক কম নয়। হ্যামনেট ছবিতে উইলিয়াম শেক্সপিয়ারের চরিত্রে অভিনয় করা পল মেস্কাল মনোনয়ন না পাওয়ায় অনেকেই বিস্মিত। এ ছাড়া গত বছর ১০টি মনোনয়ন পাওয়া মিউজিক্যাল ‘উইকেড: ফর গু’ এবছর একেবারেই কোনো মনোনয়ন পায়নি।

গোল্ডেন গ্লোবসে উপেক্ষিত হলেও অস্কারে অভিনয় বিভাগে জায়গা করে নিয়েছেন উনমি মোসাকু ও ডেলরয় লিন্ডো। তাঁদের সঙ্গে সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন মাইকেল বি জর্ডান- যা ‘সিনার্স’-এর প্রভাব আরও স্পষ্ট করে তুলেছে।

সংক্ষেপে গুরুত্বপূর্ণ মনোনয়ন তালিকা

সেরা চলচ্চিত্র:
বুগোনিয়া, এফ-ওয়ান, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স, ট্রেন ড্রিমস।

সেরা পরিচালক:
ক্লোয়ি ঝাও (হ্যামনেট), জশ সাফদি (মার্টি সুপ্রিম), পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইওয়াকিম ট্রিয়ার (সেন্টিমেন্টাল ভ্যালু), রায়ান কুগলার (সিনার্স)।

সেরা অভিনেতা:
টিমোথি শালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও, ইথান হক, মাইকেল বি জর্ডান, ওয়াগনার মৌরা।

সেরা অভিনেত্রী:
জেসি বাকলি, রোজ বার্ন, কেট হাডসন, রেনাটা রেইনসভে, এমা স্টোন।

পার্শ্ব অভিনেতা:
বেনিসিও দেল তোরো, জ্যাকব এলর্ডি, ডেলরয় লিন্ডো, শন পেন, স্টেলান স্কার্সগার্ড।

পার্শ্ব অভিনেত্রী:
এলি ফ্যানিং, ইঙ্গা ইবসডোত্তার লিলেয়াস, অ্যামি ম্যাডিগান, উনমি মোসাকু, টেয়ানা টেলর।

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ, হলিউডের ঐতিহ্যবাহী ডলবি থিয়েটারে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পবিত্র লাইলাতুল বরাতের রজনী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে

অস্কার মনোনয়ন ঘোষণা: ৯৭ বছরের ইতিহাস ভেঙে নতুন রেকর্ড গড়ল ‘সিনার্স’

আপডেট সময় ০২:২৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬