ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

রাজধানীতে ভবন থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রাজধানীর বাড্ডা এলাকায় একটি আটতলা ভবনের ছাদ থেকে পড়ে জনতা ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত ব্যাংক কর্মকর্তার নাম সুবীর বিশ্বাস (৩০)। তিনি জনতা ব্যাংকের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শাখায় ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় সুবীর বিশ্বাসকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন জানান, ভবনের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। তবে তিনি কীভাবে ভবনের ছাদ থেকে পড়ে গেছেন, নাকি অন্য কোনো কারণ রয়েছে- তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত সুবীর বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার বাসিন্দা এবং তিনি শচীন বিশ্বাসের ছেলে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

রাজধানীতে ভবন থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ১২:২২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬