ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র লাইলাতুল বরাতের রজনী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ নির্বাচনে বিএনসিসি নিয়োগ দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ তারেক রহমানের জনসভায় লোকে লোকারণ্য, উৎসবের নগরীতে রূপ নিল যশোর মানবতাবিরোধী অপরাধ মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন ব্রিগেডিয়ার আযমী আজ খুলনা-যশোরে তারেক রহমান, জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির বেলুচিস্তানে ৪০ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিহত ১৪৫ বিচ্ছিন্নতাবাদী, নজিরবিহীন দাবি সরকারের মিসাইল হাতে আকাশে শাকিব, ঈদে ‘প্রিন্স’ হয়ে ঝড় তুলতে আসছেন ঢালিউড কিং ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে বিশ্বকাপে খেলবে পাকিস্তান

চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত জনসভায় অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিমানযোগে তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে বিকেল ৫টা ৪৯ মিনিটে গুলশানের নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি চট্টগ্রামে পৌঁছান।

চট্টগ্রাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত সফরসূচি অনুযায়ী শনিবার রাতে চট্টগ্রামে অবস্থান করবেন বিএনপি চেয়ারম্যান। রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। জনসভা শেষে বিকেলে চট্টগ্রাম ত্যাগ করবেন তারেক রহমান।

চট্টগ্রাম ছাড়ার পর একই দিন বিকেল ৪টায় ফেনীর পাইলট স্কুল মাঠে, বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে এবং সন্ধ্যা ৭টায় সুয়াগাজীর ডিগবাজির মাঠে পর্যায়ক্রমে জনসভায় অংশ নেবেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আরেকটি সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান।

ঢাকায় ফেরার পথে রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে শেষ জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর গভীর রাতে গুলশানে নিজ বাসভবনে ফিরে যাওয়ার কথা রয়েছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পবিত্র লাইলাতুল বরাতের রজনী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে

চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান

আপডেট সময় ০৮:৩৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬