ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও সম্ভাব্য বয়কটের আলোচনা চলার মধ্যেই ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার (২৫ জানুয়ারি) সকালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটি ঘোষণা করেন পিসিবির ডিরেক্টর (হাই পারফরম্যান্স) ও জাতীয় নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ।

এ সময় উপস্থিত ছিলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আঘা এবং হোয়াইট-বল দলের প্রধান কোচ মাইক হেসন। ঘোষিত দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সালমান আলী আঘাকে। গ্রুপ ‘এ’-তে থাকা পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে।

ঘোষিত স্কোয়াডে অভিজ্ঞতা ও নতুন মুখের সমন্বয় দেখা গেছে। প্রথমবারের মতো আইসিসির কোনো মেগা ইভেন্টে সুযোগ পেয়েছেন সালমান আলী আঘা, ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক।

একই সঙ্গে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও ফখর জামানের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অন্তর্ভুক্তি দলে ভারসাম্য এনে দিয়েছে। পাশাপাশি নাসিম শাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ ও আবরার আহমেদের আগের বিশ্বকাপের অভিজ্ঞতা পাকিস্তান দলকে বাড়তি শক্তি জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছেন সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

আপডেট সময় ০২:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬