ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

ভোটের ফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ: মার্কিন রাষ্ট্রদূত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক পক্ষ নেবে না- এবং নির্বাচনের ফল নির্ধারণ করবেন বাংলাদেশের জনগণ- এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (২৮ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করতে প্রস্তুত থাকবে। গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের মতামতকে সম্মান জানানোই যুক্তরাষ্ট্রের অবস্থান বলেও উল্লেখ করেন তিনি।

নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার সকাল ১১টা ৫০ মিনিটে নির্বাচন কমিশনে বৈঠকে বসে। বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলে রাষ্ট্রদূত ছাড়াও ছিলেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদ।

উল্লেখ্য, চলতি মাসের ১২ জানুয়ারি বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে কূটনৈতিক দায়িত্ব পালন করছেন।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

ভোটের ফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ: মার্কিন রাষ্ট্রদূত

আপডেট সময় ০১:৫৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬