ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং, জানালেন সিদ্ধান্তের নেপথ্যের কারণ

বলিউডের প্লেব্যাক জগতে হঠাৎ করেই বড় চমক দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় তিনি জানিয়ে দেন- সিনেমার জন্য আর নতুন কোনো গান গাইবেন না। ক্যারিয়ারের মধ্যগগনে তার এই সিদ্ধান্তে বিস্ময় ও আবেগে ভাসছেন ভক্তরা। প্রশ্ন উঠেছে- হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন বার্তায় অরিজিৎ লেখেন, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরে আপনারা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আজ আমি জানাচ্ছি, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ গ্রহণ করব না। এখানেই আমি থামছি। এই যাত্রা ছিল সত্যিই অসাধারণ।

এই ঘোষণার পরপরই শুরু হয় নানা গুঞ্জন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ৩৮ বছর বয়সী এই শিল্পী খোলাসা করেন সিদ্ধান্তের পেছনের একাধিক কারণ।

অরিজিৎ লেখেন, এটা কোনো একক কারণ নয়। অনেকদিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। অবশেষে প্রয়োজনীয় সাহস সঞ্চয় করতে পেরেছি।

তিনি আরও জানান, এর একটি কারণ খুবই সহজ- আমি দ্রুত আগ্রহ হারিয়ে ফেলি। তাই নিজের গানের সুর ও বিন্যাস বারবার বদলাই এবং লাইভ পারফরম্যান্সে সেগুলো তুলে ধরি। সত্যি বলতে, আমি ক্লান্ত হয়ে পড়েছি। নিজেকে আরও বিকশিত করতে হলে ভিন্ন ধরনের সংগীত অনুসন্ধান জরুরি।

শুধু নিজের ক্লান্তির কথাই নয়, নতুনদের জন্য জায়গা করে দেওয়ার কথাও তুলে ধরেছেন এই সংগীতশিল্পী। অরিজিতের ভাষায়, আমি চাই নতুন কণ্ঠ উঠে আসুক। কোনো তরুণ গায়ক আমাকে অনুপ্রাণিত করুক- এই উত্তেজনাটাই এখন আমাকে বেশি টানে। সংগীত এগিয়ে যায় নতুন ভাবনা আর নতুন কণ্ঠের হাত ধরে, আর সেজন্য জায়গা করে দেওয়া দরকার।

তবে প্লেব্যাক থেকে সরে গেলেও সংগীত থেকে দূরে যাচ্ছেন না তিনি। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে অরিজিৎ বলেন, আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমি সবসময় সংগীতের একজন ভক্ত ছিলাম। সামনে একজন ছোট শিল্পী হিসেবে আরও শেখার চেষ্টা করব এবং স্বাধীনভাবে গান তৈরিতে মনোযোগ দেব। আপনাদের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ। কিছু অসম্পূর্ণ প্রতিশ্রুতি এখনও বাকি আছে, সেগুলো পূরণ করব। তাই এই বছর হয়তো আরও কিছু নতুন কাজ দেখতে পাবেন। স্পষ্ট করে বলতে চাই- আমি গান তৈরি করা বন্ধ করছি না।

২০০৫ সালে রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে প্রথমবার জনসম্মুখে আসেন অরিজিৎ সিং। সে সময় ষষ্ঠ স্থান অর্জন করলেও তার প্রতিভা নজর কাড়ে সঞ্জয় লীলা বনশালি ও সংগীত পরিচালক প্রীতমের মতো বরেণ্য ব্যক্তিত্বদের।

২০১১ সালে ‘মার্ডার ২’ ছবির ‘ফির মহব্বত’ গান দিয়ে শুরু হয় তার প্লেব্যাক যাত্রা। তবে ২০১৩ সালে ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’ গানটি তাকে রাতারাতি আন্তর্জাতিক খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।

গত এক দশকেরও বেশি সময় ধরে বলিউড ও টলিউডের প্লেব্যাক জগতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন অরিজিৎ সিং। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই শিল্পীর হঠাৎ স্বেচ্ছা অবসরের ঘোষণায় সংগীত জগতে নেমে এসেছে বিস্ময়। ভক্তদের আবেগ আর ভালোবাসায় এখন সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং, জানালেন সিদ্ধান্তের নেপথ্যের কারণ

আপডেট সময় ০২:২৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬