ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১-১২ ফেব্রুয়ারি সারাদেশে সব ব্যাংক বন্ধ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশের সব তপশিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক রোববার (১ ফেব্রুয়ারি) বিশেষ ছুটি ঘোষণা করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে এই দুই দিন দেশের সব তপশিলি ব্যাংকে সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা সরকারি ছুটি ভোগ করবেন।

বাংলাদেশ ব্যাংক জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশাসনিক সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ১১ ও ১২ ফেব্রুয়ারি শাখাভিত্তিক লেনদেন, চেক নিষ্পত্তি, ক্লিয়ারিং হাউস কার্যক্রমসহ সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে।

এর আগে, ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি দেওয়ার কথাও জানানো হয়।

ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনে লেনদেন বা আর্থিক কার্যক্রম প্রয়োজন হলে গ্রাহকদের আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এটিএম, মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিং সেবার বিষয়ে আলাদা কোনো নির্দেশনা এখনো দেওয়া হয়নি।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১-১২ ফেব্রুয়ারি সারাদেশে সব ব্যাংক বন্ধ

আপডেট সময় ০৯:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬