ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে, আগামী সপ্তাহে আবার বৈঠক: ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে অনুষ্ঠিত সাম্প্রতিক পরোক্ষ আলোচনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে “খুবই ভালো আলোচনা” হয়েছে এবং শিগগিরই দুই পক্ষ আবার আলোচনায় বসতে যাচ্ছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হয়। আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, “ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। দেখে মনে হচ্ছে তারা একটি চুক্তি করতে আগ্রহী। আমরা আগামী সপ্তাহেই আবার বৈঠকে বসতে যাচ্ছি।”

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক শক্তি মোতায়েনের প্রেক্ষাপটে এই আলোচনা অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও সেনা উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্লেষকদের মতে, উত্তেজনা আরও বাড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে আলোচনা চলার মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন শাস্তিমূলক পদক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করে জানান, যারা ইরান থেকে পণ্য আমদানি করবে, যুক্তরাষ্ট্র তাদের ওপর ‘সেকেন্ডারি ট্যারিফ’ বা অতিরিক্ত শুল্ক আরোপ করবে। এই আদেশের মাধ্যমে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিল ওয়াশিংটন।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মাস্কাটে অনুষ্ঠিত আলোচনায় মূলত ইরানের পরমাণু কর্মসূচি নিয়েই আলোচনা হয়েছে। তবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার টেবিলে তোলা হয়নি।

বৈঠকে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের দাবির মুখে তারা নিজেদের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করবে না। তবে বিকল্প কোনো ব্যবস্থার বিষয়ে আলোচনা হলে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে তেহরান।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, এই আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে উভয় পক্ষের আলোচনায় ফের বসার আগ্রহ ইঙ্গিত দিচ্ছে যে, দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে নতুন কোনো সমঝোতার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে, আগামী সপ্তাহে আবার বৈঠক: ট্রাম্প

আপডেট সময় ১০:০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬