ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঈদের উৎসবের আমেজে ভোটে অংশ নিয়েছে জাতি, সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশই বিজয়ী : ইসি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈদের উৎসবের মতো উৎসাহ, স্বতঃস্ফূর্ততা ও অংশগ্রহণে জনগণ ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। তিনি বলেছেন, সব আশঙ্কা ও শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট আয়োজনকে একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়।

সানাউল্লাহ বলেন, ১৩ ফেব্রুয়ারির সকালটি দেশের ইতিহাসে একটি ‘শুভ সকাল’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক নবযাত্রার এই নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন। তাঁর ভাষায়, নির্বাচন আয়োজন শুধু সাংবিধানিক দায়িত্ব নয়, বরং এটি ছিল একটি পবিত্র আমানত, যা সর্বোচ্চ নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে পালনের চেষ্টা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, কমিশনের একমাত্র অঙ্গীকার ছিল আইনসম্মত ও নির্মোহভাবে দায়িত্ব পালন করে স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্যেই শতভাগ প্রচেষ্টা চালানো হয়েছে। কোথাও কোনো ত্রুটি বা বিচ্যুতি হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত বলে উল্লেখ করেন তিনি।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, জনগণ ঈদের আনন্দঘন পরিবেশের মতো উৎসাহ নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন। এতে সব ধরনের সংশয় দূর হয়েছে এবং গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।

নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, বিএনসিসি শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সমাপনী বক্তব্যে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের গণতন্ত্র ভবিষ্যতেও নির্ধারিত সাংবিধানিক পথেই অগ্রসর হবে এবং আগামীর নির্বাচনগুলো আরও উন্নত ও আদর্শ মানদণ্ড স্থাপন করবে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

ঈদের উৎসবের আমেজে ভোটে অংশ নিয়েছে জাতি, সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশই বিজয়ী : ইসি

আপডেট সময় ১১:৫৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬