ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

রমজানজুড়ে স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের, সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিটে আদেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসজুড়ে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসান এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াস আলী মন্ডল।

রিট আবেদনের আগে গত ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, দেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার একটি প্রচলিত প্রথা রয়েছে, যা আইনের মর্যাদা পায়। সংবিধানের ৩১ অনুচ্ছেদে আইন ছাড়া কিছু করা যাবে না এবং ১৫২(১) অনুচ্ছেদ অনুযায়ী আইন বলতে প্রচলিত প্রথা ও রীতিকেও বোঝায়, এই যুক্তিতে রমজানে স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্তকে অসাংবিধানিক বলা হয়।

নোটিশে আরও উল্লেখ করা হয়, রোজার মাসে শিশু-কিশোর শিক্ষার্থীদের সারাদিন ক্লাস ও যাতায়াত করতে হলে শারীরিক কষ্ট বাড়ে, যা তাদের ধর্মীয় অনুশীলনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। পাশাপাশি রমজান মাসে স্কুল খোলা থাকলে শহরাঞ্চলে যানজটও বৃদ্ধি পায় বলে যুক্তি দেওয়া হয়।

আইনি নোটিশের কোনো জবাব না পাওয়ায় পরবর্তীতে রিট দায়ের করা হয়। শুনানি শেষে আদালত রমজান মাসে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আইন বিশেষজ্ঞদের মতে, আদালতের আদেশ বাস্তবায়নের বিষয়ে সরকারকে প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা জারি করতে হবে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

রমজানজুড়ে স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের, সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিটে আদেশ

আপডেট সময় ০৪:৪১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬