ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক জেলা থেকে তিন মন্ত্রী, কুমিল্লায় উচ্ছ্বাস নতুন প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করবেন বুধবার দক্ষিণ প্লাজায় জাঁকজমকপূর্ণ আয়োজনে শপথ নিলেন ২৫ মন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান ট্রাম্প-খামেনি বৈঠক নিয়ে জল্পনা, জেনেভা আলোচনায় নতুন কূটনৈতিক সমীকরণ মানবতাবিরোধী অপরাধে কাদের-সাদ্দামসহ ৭ নেতার বিচার শুরু আজ এলপিজিতে ভ্যাট কাঠামো পুনর্বিন্যাস: ভোক্তাদের খরচ কমাতে সরকারের নতুন সিদ্ধান্ত আজ শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু নতুন সরকারের যাত্রা তারেক রহমানের শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা ‘রেখার থেকে পালিয়ে বেড়াত অক্ষয়’, পুরোনো মন্তব্য ঘিরে ফের আলোচনা

আজ শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু নতুন সরকারের যাত্রা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৮ মাসের অন্তর্বর্তী শাসনের অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।

সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ গ্রহণ করবেন। পরে সংসদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচিত হবেন তারেক রহমান। বিকেল ৪টায় বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি করবে।

প্রথাগতভাবে বঙ্গভবনে শপথ আয়োজনের পরিবর্তে এবার অনুষ্ঠান হচ্ছে উন্মুক্ত প্রাঙ্গণে অবস্থিত জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজায়। অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রায় এক হাজার অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে।

নিরাপত্তার স্বার্থে আশপাশ এলাকায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সীমিত রেখে বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট। অন্যদিকে ৬৮টি আসন নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার রাতে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সরকারের সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে পারে।

আজকের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক জেলা থেকে তিন মন্ত্রী, কুমিল্লায় উচ্ছ্বাস

আজ শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু নতুন সরকারের যাত্রা

আপডেট সময় ০৭:৪৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬