ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় দায়িত্বের প্রথম দিন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবতা পালন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, এটি ছিল দায়িত্ব গ্রহণের পর তার প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় কর্মসূচি।

প্রথম কর্মদিবসের সূচি অনুযায়ী, দুপুরে তিনি সচিবালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর বিকেলে তার সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের সঙ্গেও পৃথক বৈঠক করবেন তিনি।

এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান। এর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় লাভ করে এবং জোটসঙ্গীদের তিনটি আসনসহ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় পর দলটির ক্ষমতায় প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৫২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬