ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চুক্তিতে ১০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের, হামলা হলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সম্ভাব্য চুক্তির জন্য ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে “খারাপ কিছু” ঘটতে পারে বলে সতর্ক করেছেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক সম্মেলনে দেওয়া বক্তব্যে এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

এ অবস্থায় পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর কাছে পাঠানো এক চিঠিতে সংস্থাটিতে নিযুক্ত ইরানের স্থায়ী দূত বলেছেন, ইরানের ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্র এর সব সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ইরান যুদ্ধ চায় না; তবে আক্রমণ হলে তার জবাব দেওয়া হবে এবং তার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াশিংটন প্রথমে সীমিত আকারে হামলার পরিকল্পনা বিবেচনা করছে। সম্ভাব্য এ হামলায় সরকারি ভবন ও নিরাপত্তা অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে, যার মাধ্যমে তেহরানকে নতুন পরমাণু চুক্তিতে রাজি করাতে চাপ সৃষ্টি করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়, এরপরও যদি ইরান শর্ত মেনে না নেয়, তাহলে বৃহৎ পরিসরের হামলার বিকল্পও বিবেচনায় রাখা হয়েছে, যার লক্ষ্য হতে পারে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর নেতৃত্বাধীন সরকারের পতন ঘটানো।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হুমকি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন আন্তর্জাতিক অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ নজরদারির বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

চুক্তিতে ১০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের, হামলা হলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় ১১:৪৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬