ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা: প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, সৌদি আরব এর রাষ্ট্রদূত। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ এবং অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

এর আগে সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করতে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। পরে তিনি রাষ্ট্রদূতের সঙ্গে নির্ধারিত বৈঠকে অংশ নেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে শ্রমবাজার, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং প্রবাসী কল্যাণ সংক্রান্ত বিষয়গুলো ভবিষ্যৎ আলোচনায় অগ্রাধিকার পেতে পারে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা: প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট সময় ১২:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬