ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিকল্পনামূলক বৈঠক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার সমন্বয় ও আধুনিকায়ন নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার সকাল ১০টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়, জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেন। তিনি ঢাকা শহরের যানজট কমাতে সম্ভাব্য পদক্ষেপ ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে তাদের মতামত নেন।

এছাড়া প্রধানমন্ত্রী শেরেবাংলানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর সমাধিস্থল সংলগ্ন এলাকায় সংস্কার ও উন্নয়ন নিয়ে স্থপতিদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ সহ সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনার জন্য ১৮০ দিনের একটি বিশেষ কর্মসূচি প্রণয়নের বিষয়টি অগ্রাধিকার পাবে। বৈঠকের পর শামসুল হক জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো গণপরিবহনকে সুশৃঙ্খল করা এবং নারীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী বিশেষ বাস সেবা চালু করা। এতে নারী চালকের নিয়োগের বিষয়টিও বিবেচনায় রাখা হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক এই পদক্ষেপের মাধ্যমে নারীদের জন্য বিশেষায়িত বাস চালু করা হবে, যা শহরের গণপরিবহন ব্যবস্থাকে আরও উন্নত ও নিরাপদ করে তুলবে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

রাজধানীর যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিকল্পনামূলক বৈঠক

আপডেট সময় ০২:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬