ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

৪৮তম বিসিএস নিয়ে জরুরি নির্দেশনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় মনোনয়ন স্থগিত থাকা প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে গুগল ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর যেসব প্রার্থীর মনোনয়ন স্থগিত রয়েছে, তাদের বিএমডিসির সনদ দাখিলের জন্য ৫ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে নির্ধারিত গুগল ফরমটি আবশ্যিকভাবে পূরণ করতে হবে।

পিএসসি আরও জানিয়েছে, যেসব প্রার্থী ইতোমধ্যে তাদের বিএমডিসি সনদের হার্ডকপি কমিশনে জমা দিয়েছেন, তাদেরকেও একইভাবে গুগল ফরম পূরণ করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ না করলে আবেদন গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, আগামী ৩১ মার্চের পর মনোনয়ন স্থগিত থাকা প্রার্থীদের কোনো আবেদন আর গ্রহণ করা হবে না। তাই সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছর ১৮ জুলাই ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ওই ফলাফলে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

৪৮তম বিসিএস নিয়ে জরুরি নির্দেশনা

আপডেট সময় ০৪:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬