ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

প্রথম অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করছেন সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সংসদের কার্যপ্রণালি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়ায় প্রথম অধিবেশন পরিচালনার জন্য তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে সেই প্রস্তাবের প্রতি সমর্থন জানান।

পরবর্তীতে বিরোধী দলের পক্ষ থেকেও এ প্রস্তাবে সমর্থন দেওয়া হয়। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের বিরোধী দলের পক্ষ থেকে প্রস্তাবটির প্রতি সমর্থন জানান।

বেলা ১১টার কিছু পর শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশনেই সংসদের প্রাথমিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। নতুন সংসদের কার্যক্রম শুরুর এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তার সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

প্রথম অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন

আপডেট সময় ০২:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬