ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় দুই ট্যাংকার চলাচলের অনুমতি দিলো ইরান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি দিয়ে ভারতের দুটি তেলবাহী ট্যাংকার জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ‘পুষ্পক’ ও ‘পরিমল’ নামের দুটি ভারতীয় ট্যাংকার জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই আলোচনার পরই জাহাজ দুটিকে প্রণালি দিয়ে চলাচলের অনুমোদন দেয় তেহরান।

এদিকে এর আগে বুধবার হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালায় ইরানের প্রতিরক্ষা বাহিনী। হামলায় জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং তিনজন নাবিক নিখোঁজ হন।

ঘটনার পর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, আক্রান্ত জাহাজটি ভারতের গুজরাট রাজ্যের কান্দলা বন্দরের দিকে যাচ্ছিল এবং নিখোঁজ তিন নাবিকের একজন ভারতীয় নাগরিক।

এর পরদিনই হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় দুই ট্যাংকার জাহাজকে নিরাপত্তা প্যাসেজ দেওয়ার ঘোষণা আসে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।

আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। বিশ্বে প্রতিদিন যে পরিমাণ তেল ও তরলীকৃত গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার প্রায় ২০ শতাংশই এই প্রণালি ব্যবহার করে থাকে।

মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য এই পথটি প্রধান রপ্তানি রুট হওয়ায় হরমুজ প্রণালিকে অনেক সময় ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ও বলা হয়। এই প্রণালি না থাকলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তেল সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হতো।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে ইরান। একই সঙ্গে কয়েকটি তেলবাহী জাহাজে হামলার ঘটনাও ঘটে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালিতে অন্তত ১০টির বেশি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

এই পরিস্থিতির মধ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কোনো দেশের তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের আনুষ্ঠানিক অনুমতি দিলো ইরান।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় দুই ট্যাংকার চলাচলের অনুমতি দিলো ইরান

আপডেট সময় ০২:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬