ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে হামলায় নিহত প্রবাসী মোশাররফের মরদেহ দেশে, শোকাহত স্বজনরা চাঁদ দেখার অপেক্ষায় দেশ, ঘরমুখো মানুষের ঢল আর বাজারে শেষ মুহূর্তের ব্যস্ততা যেভাবে বিশ্বসেরা পেসারে পরিণত হয়েছেন তাসকিন-মুস্তাফিজরা! মেহেদির রঙে রাঙা প্রেম, দেব-রুক্মিণীকে ঘিরে বিয়ের জল্পনা তুঙ্গে ঈদযাত্রায় স্বস্তির চিত্র, নির্ধারিত ভাড়াই নিচ্ছে পরিবহন: সড়ক পরিবহনমন্ত্রী যানবাহনের চাপ বাড়লেও স্বস্তির ঈদযাত্রা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট সৌদিতে মিসাইল হামলায় আহত প্রবাসী মামুনের মৃত্যু, শোক ময়মনসিংহে ঈদযাত্রায় কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল, টিকিট কেটেও সিট না পাওয়ার অভিযোগ ডিজিটাল প্ল্যাটফর্মে ঝড় তুলেছে গেজেট ব্র্যান্ড ‘চার্জ’-এর বিজ্ঞাপন ট্রাম্প-শির আলোচিত বৈঠক ইরান যুদ্ধের জেরে পেছাচ্ছে

সৌদিতে হামলায় নিহত প্রবাসী মোশাররফের মরদেহ দেশে, শোকাহত স্বজনরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। স্বজনদের কান্না আর শোকের আবহে তাকে গ্রহণ করেন পরিবারের সদস্যরা।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তার মরদেহ এসে পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ। বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত থেকে মরদেহ গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেন।

এর আগে স্থানীয় সময় শুক্রবার সকালে রিয়াদ থেকে মরদেহবাহী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

নিহত মোশাররফ হোসেনের বাড়ি সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামে। তিনি মো. সুরজত আলীর ছেলে। গত ৮ মার্চ আল-খারিজ এলাকার আল-তোয়াইক অঞ্চলের একটি আবাসিক ভবনে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন। ইফতারের ঠিক আগমুহূর্তে সংঘটিত ওই হামলায় মোট তিনজন প্রাণ হারান।

স্বজনরা জানান, জীবিকার তাগিদে প্রায় আট বছর আগে সৌদি আরবে পাড়ি জমান মোশাররফ। দুই বছর আগে একবার দেশে ফিরে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটালেও পরে আবার কর্মস্থলে ফিরে যান। মৃত্যুর মাত্র আধা ঘণ্টা আগেও বড় ছেলে মাহিমের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন তিনি, যা ছিল পরিবারের সঙ্গে তার শেষ যোগাযোগ।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনের নিথর দেহ ফিরে পেলেও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সৌদিতে হামলায় নিহত প্রবাসী মোশাররফের মরদেহ দেশে, শোকাহত স্বজনরা

সৌদিতে হামলায় নিহত প্রবাসী মোশাররফের মরদেহ দেশে, শোকাহত স্বজনরা

আপডেট সময় ১১:৫৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬