ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি বাংলাদেশ গড়ে তুলতেই সরকার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই লক্ষ্যেই এগোবে।

শনিবার (২১ মার্চ) রাজধানীর যমুনা-এ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন—যেন দেশবাসীর প্রত্যাশা পূরণ করে একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়। তিনি বলেন, “জনগণ যে দেশ দেখতে চায়, সেই বাংলাদেশ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এ সময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধ ও সাম্প্রতিক সময়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। “১৯৭১ এবং ২০২৪ সালে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি,” বলেন তিনি।

দেশ গঠনের এ যাত্রায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে সকলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, জাতির বৃহত্তর স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবে এবং দেশকে এগিয়ে নিতে অবদান রাখবে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০২:৫২:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬