ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

তারেক রহমান চাইলে দেশে ফিরতে পারেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

– ‘তিনি বাংলাদেশের নাগরিক, আসতে কোনো বাধা নেই’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তিনি বাংলাদেশের নাগরিক। তাঁর দেশে আসতে কোনো আইনি বা প্রশাসনিক বাধা নেই।”

বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় অনুপ্রবেশ ইস্যুতে ভারত থেকে বাংলাদেশে পুশইন হওয়া ব্যক্তিদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “ভারত থেকে যাদের পুশইন করা হচ্ছে, তারা প্রোপার চ্যানেল মেনে আসছে না। জঙ্গল ও রাস্তা দিয়ে অমানবিকভাবে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে। এটি মানবাধিকার লঙ্ঘনের সামিল।”

তিনি আরও জানান, “বাংলাদেশি নাগরিক যারা ভারতের ভেতরে অবস্থান করছে, তাদের ফিরিয়ে আনতে আমরা প্রস্তুত। কিন্তু অবশ্যই তা হতে হবে বৈধ প্রক্রিয়ায়। এই বিষয়টি আমরা ভারতীয় হাইকমিশনারকে অবহিত করেছি এবং পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।”

এছাড়া দেশের করোনা পরিস্থিতি নিয়ে সতর্ক করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। তাই সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরার অভ্যাস ফিরিয়ে আনতে হবে।”

সালনা হাইওয়ে থানা পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার ড. মোহাম্মদ যাবের সাদেকসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

নতুনকথা/এএস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

তারেক রহমান চাইলে দেশে ফিরতে পারেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৯:০০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫