ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ইরান-ইসরাইল উত্তেজনা চূড়ান্তে, জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার জেরে চরমে পৌঁছেছে তেহরান-তেলআবিব উত্তেজনা। এমন টানটান পরিস্থিতিতে জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)।

সোমবার সকালেই সংস্থাটির অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সদরদপ্তরে এই বৈঠক বসার কথা রয়েছে। সূত্র বলছে, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে বৈশ্বিক নিরাপত্তা ও পরমাণু ঝুঁকির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে যাচ্ছে সংস্থাটি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে জানা গেছে, ইসরায়েলি হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া ও ভেনেজুয়েলা আনুষ্ঠানিকভাবে IAEA-এর কাছে বৈঠকের অনুরোধ জানায়। সংস্থাটি সেই অনুরোধকে আমলে নিয়েই বৈঠকের উদ্যোগ নিয়েছে।

এদিকে ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ইরানের রাজধানী তেহরানে টানা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে শহর। সক্রিয় হয়ে উঠেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কয়েক মিনিটের ব্যবধানে অন্তত দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে- যা ইসরায়েলের টানা হামলার ইঙ্গিত দেয়। পাশাপাশি ইরানও পাল্টা জবাব দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বব্যবস্থার জন্যই বড় রকমের হুমকি হয়ে উঠতে পারে। বিশেষত, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহলে।

এখন নজর সোমবারের জরুরি বৈঠকে। IAEA কী সিদ্ধান্ত নেয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় কেমন প্রতিক্রিয়া দেখায়- সেই দিকেই তাকিয়ে রয়েছে বিশ্ব।

নতুন কথা/এএস

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

ইরান-ইসরাইল উত্তেজনা চূড়ান্তে, জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা

আপডেট সময় ১২:০৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫