ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মিষ্টি হাসিতে ফিরলেন নুসরাত ফারিয়া

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় ০৬:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া। একসময় যিনি রেডিও জকির মাইক্রোফোন হাতে শোনা যেতেন, পরবর্তীতে হয়ে ওঠেন পর্দার প্রাণ। তবে গত মাসে এক ব্যতিক্রম অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ১৮ মে তাকে আটক করে ভাটারা থানা পুলিশ। মামলাটি তখনই ছিল আলোচনার কেন্দ্রে।

সেই বিতর্কের প্রেক্ষিতে ২০ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের জামিন আবেদন মঞ্জুর করলে, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর থেকে ছিলেন নীরব, আড়ালেই কাটিয়েছেন সময়।

কিন্তু ঠিক এক মাস পর, সেই নীরবতা ভাঙলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘১ মাস পর….’। ছবিগুলোতে দেখা যায়, খোলা চুল, আত্মবিশ্বাসী চোখের চাহনি, আর এক হৃদয়ছোঁয়া মিষ্টি হাসি- যা মুহূর্তেই আলো ছড়ায় অনুরাগীদের মাঝে।

নেটিজেনরাও ঠিক এভাবেই তাকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত। একজন লিখেছেন, ‘তোমার অতীতের ঘটনাগুলো ভুলে যাও, কিন্তু সেই ঘটনাগুলো থেকে পাওয়া শিক্ষা কখনো ভুলে যেও না।’ আরেকজনের মন্তব্য ছিল, ‘খুবই চমৎকার লাগছে আপনাকে, অফুরন্ত ভালোবাসা রইলো।’

নুসরাত ফারিয়ার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল আরজে হিসেবে। গানের মাঝখানে বলা কিছু কথা, কিছু স্মৃতি আর শ্রোতার মন ছুঁয়ে যাওয়া ভয়েস তাঁকে পরিচিত করে তোলে। এরপর উপস্থাপনায় নিজের দক্ষতা দেখিয়ে নজর কাড়েন। আর ২০১৫ সালে যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে ঢুকে পড়েন রুপালি পর্দার জগতে। তারপর থেকে একের পর এক আলোচিত সিনেমা, গ্ল্যামার আর তারকা খ্যাতি।

জীবনের এই কঠিন অধ্যায় পার করে আবারো নিজের মতো করে ফিরছেন ফারিয়া- তাঁর হাসিতে, তাঁর ভঙ্গিতে, তাঁর আত্মবিশ্বাসে। বাস্তবতা যাই হোক, আলোচিত এই অভিনেত্রী যেন প্রমাণ করলেন- তারকারা শুধু রঙিন আলোয় নয়, অন্ধকারে থেকেও আবার আলোয় ফিরতে জানেন।

নুসরাত ফারিয়ার ফিরে আসা শুধুই একজন শিল্পীর সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়া নয়; এটা তার নিজেকে নতুন করে আবিষ্কারের ইঙ্গিত। হয়তো সামনে আরো পরিপক্ব, আরো মাটির কাছাকাছি ফারিয়াকে দেখতে পাবেন দর্শক। সময়ই বলে দেবে।

নতুুনকথা/এএস

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

মিষ্টি হাসিতে ফিরলেন নুসরাত ফারিয়া

আপডেট সময় ০৬:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫