ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসরকারি মেডিক্যালে ভর্তি শুরু, ৩১ মার্চ পর্যন্ত সময় জ্বালানি তেলের দাম বাড়ছে না স্পষ্ট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ  আসিফ আকবরের বিরুদ্ধে জিডি, অর্থ আত্মসাতের অভিযোগ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন নিয়োগ, উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে দুই কর্মকর্তা আমরা জিতেছি, তাদের আর কিছুই নেই : ট্রাম্প জামালপুরে ভাসমান সেতু ধসে ট্র্যাজেডি, ভাই-বোনসহ প্রাণ গেল ৫ শিশুর প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর নামাজ, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রাজধানী তারেক রহমান-শেহবাজ শরীফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বিনিময়

আসিফ আকবরের বিরুদ্ধে জিডি, অর্থ আত্মসাতের অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর রমনা থানায় মো. সালাহউদ্দিন ভূঞা নামে এক ব্যবসায়ী এই জিডি দায়ের করেন।

তবে অভিযোগের নির্দিষ্ট বিবরণ বা অর্থ আত্মসাতের ধরন সম্পর্কে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। রমনা থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

গত বছরের অক্টোবরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হন আসিফ আকবর। পরবর্তীতে তিনি বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পান। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন কর্মকাণ্ডে আলোচনায় রয়েছেন তিনি।

বিশেষ করে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেন আসিফ। এর পাশাপাশি সাকিবের জন্মদিন উপলক্ষে লন্ডনে তার সঙ্গে কেক কাটার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে নতুন করে আলোচনায় আসে।

এর আগে গত ৯ মার্চ অন্য একটি মামলায় খালাস পেয়েছিলেন এই শিল্পী। তবে সর্বশেষ এই জিডির ঘটনায় তাকে ঘিরে আবারও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সব মিলিয়ে, অভিযোগের সত্যতা ও পরবর্তী আইনি পদক্ষেপের দিকে এখন নজর সবার।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বেসরকারি মেডিক্যালে ভর্তি শুরু, ৩১ মার্চ পর্যন্ত সময়

আসিফ আকবরের বিরুদ্ধে জিডি, অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট সময় ১১:১৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬