ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

ত্বকের যত্নে নারিকেল তেল

  • শারমিন রহমান:
  • আপডেট সময় ১০:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

সুন্দর ত্বক কে না চায়? অনেকেই ত্বক সুন্দর রাখতে ঘরোয়া পদ্ধতি অনুসরণ করেন। আবার কারও পছন্দ নামীদামি সংস্থার প্রসাধনীর ব্যবহার। কেউ কেউ এতে ভালো ফল পান, কেউ আবার উপকার না পেয়ে হাল ছেড়ে দেন। অথচ ত্বকের যত্নে হাতের নাগালে থাকা নারকেল তেল যে কতটা উপকারী তা অনেকেই জানেন না। নারকেল তেলের ব্যবহারে ত্বক ভিতর থেকে মসৃণ এবং বাইরে থেকে টান টান হয়ে ওঠে। কীভাবে নারকেল তেল ব্যবহার করলে উপকার পাবেন তা জেনে নিন-

ঘুমাতে যাওয়ার আগে
রাতে ঘুমোতে যাওয়ার আগে অনেকেই নানা নাইটক্রিম, সিরাম ব্যবহার করেন। এ তালিকায় নারকেল তেল রাখতে পারেন। ত্বক টান টান রাখতে নারকেল তেলের দারুণ ভূমিকা রয়েছে। তা ছাড়া রাতে তেল মাখলে ত্বকে অনেক সময় নিয়ে শোষণ করে। পরে তার ভালো ফল পাওয়া যায়।

অয়েল ম্যাসাজ
ত্বকে ক্রিম কিংবা ময়েশ্চারাইজার দিয়ে অনেকেই নিয়মিত ম্যাসাজ করেন। মাঝেমাঝে নারকেল তেল দিয়েও ম্যাসাজ করতে পারেন। এতে ত্বকের রক্ত সঞ্চালণ ভালো হয়। তা ছাড়া ত্বকের প্রোটিন কোলাজেন উৎপাদনেও নারকেল তেল অত্যন্ত কার্যকরী। এতে সহজেই ত্বক টান টান হয়।

সানস্ক্রিন হিসাবে
সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখতে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। তবে নারকেল তেল সানস্ক্রিন হিসাবে ব্যবহার করতে পারেন। নারকেল তেলে থাকা এসপিএফ উপাদান সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখে। অ্যান্টি-এজিং হিসাবেও নারকেল তেল উপকারী।

নতুনকথা/এএস

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

ত্বকের যত্নে নারিকেল তেল

আপডেট সময় ১০:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫