ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

এশিয়ান কাপে সোনার তীর ছুঁড়লেন বাংলাদেশের আলিফ

বাংলাদেশের তীরন্দাজি ইতিহাসে যুক্ত হলো আরেকটি গৌরবময় অধ্যায়। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আরচ্যারির রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জিতে নিলেন বাংলাদেশের তরুণ আরচ্যার আব্দুর রহমান আলিফ। রোমাঞ্চকর ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে জয়ের মুকুট ছিনিয়ে আনেন এই বিকেএসপি-পুষ্ট প্রতিভাবান তীরন্দাজ।

ফাইনালের প্রথম দুই সেটেই দারুণ ছন্দে ছিলেন আলিফ। প্রথম সেটে ২৮ স্কোর করে প্রতিপক্ষ মিয়াতার ২৭ পয়েন্টকে ছাপিয়ে ২-০ সেট পয়েন্টে এগিয়ে যান। দ্বিতীয় সেটেও একই ধারাবাহিকতা- আলিফের ২৯ পয়েন্টের জবাবে মিয়াতার ২৮, ফলে ৪-০ তে এগিয়ে যান বাংলাদেশের এই তরুণ।

তবে পরের দুই সেটে দৃঢ়ভাবে ফিরে আসেন জাপানি আরচ্যার। তৃতীয় ও চতুর্থ সেটে মিয়াতার স্কোর ছিল যথাক্রমে ২৮ ও ২৭, যেখানে আলিফ করেন ২৭ ও ২৬। ফলে ম্যাচ চলে যায় সমতায়- ৪-৪ সেট পয়েন্ট।

ফয়সালা নির্ভর করে পঞ্চম ও শেষ সেটের ওপর। এই ক্লাইম্যাক্স মুহূর্তেই নিজের সর্বোচ্চটা তুলে ধরেন আলিফ। চূড়ান্ত সেটে নিখুঁত লক্ষ্যে তীর ছুড়ে ২৯ পয়েন্ট অর্জন করেন, যেখানে মিয়াতা করতে পারেন মাত্র ২৬ পয়েন্ট। ফলে ৬-৪ সেট পয়েন্টে শিরোপা নিশ্চিত হয় বাংলাদেশের আলিফের নামে।

ফাইনাল শেষে আলিফকে তাৎক্ষণিকভাবে ১ হাজার সিঙ্গাপুর ডলার অর্থ পুরস্কারে সম্মানিত করেন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।

আবদুর রহমান আলিফ বিকেএসপির উদীয়মান রিকার্ভ আরচ্যার। এর আগেও জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন। তবে এবারের এশিয়ান কাপের সোনাজয় নিঃসন্দেহে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। এর আগে কেবল রোমান সানাই এই আসরে সোনা জয়ের কৃতিত্ব অর্জন করেছিলেন।

আলিফের উত্থান বাংলাদেশ আরচ্যারির ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক বার্তা বহন করে। তাই তাকে ও আরেক প্রতিশ্রুতিশীল আরচ্যার সাগর ইসলামকে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক পর্যন্ত বিশেষ প্রশিক্ষণ ও প্রস্তুতির আওতায় রাখার পরিকল্পনা করেছে বিকেএসপি। উল্লেখ্য, সাগর এরই মধ্যে প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন।

আলিফের এই সাফল্য প্রমাণ করে, বাংলাদেশের তরুণ তীরন্দাজরাও এখন এশিয়ার পরাশক্তিদের সঙ্গে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর ক্ষমতা রাখে। আর এমন দিনে, যখন ক্রীড়াঙ্গনে নতুন নায়কের খোঁজ চলে, তখন আলিফ যেন তীর হাতে সেই উদীয়মান নায়ক।

নতুনকথা/এএস

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

এশিয়ান কাপে সোনার তীর ছুঁড়লেন বাংলাদেশের আলিফ

আপডেট সময় ০৪:১৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫