ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

তারেক রহমান-শেহবাজ শরীফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বিনিময়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ।

শুক্রবার (২০ মার্চ) অনুষ্ঠিত এই ফোনালাপের তথ্য জানায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে দুই নেতা পারস্পরিক ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই দেশের বিদ্যমান সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

ফোনালাপে মুহাম্মদ শেহবাজ শরীফ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করেন। একই সঙ্গে তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান-কে আশ্বস্ত করেন।

আলোচনায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উন্নয়ন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং বৈশ্বিক প্রেক্ষাপটের বিভিন্ন বিষয় উঠে আসে। দুই নেতা মতপার্থক্য ও বিরোধ নিষ্পত্তিতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ভবিষ্যতেও একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন উভয় নেতা।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

তারেক রহমান-শেহবাজ শরীফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় ০৯:১৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬