ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নুরুল হুদা আটকের সময় ‘মব জাস্টিস’

তদন্তের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদাকে আটকের সময় জনতা কর্তৃক ঘিরে ধরা ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি—এ ঘটনাকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি স্পষ্ট জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। যদি কোনো সদস্য এই বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত থাকেন, তবে তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (২২ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “হাবিবুল আউয়াল নয়, গ্রেপ্তার করা হয়েছে সাবেক সিইসি নুরুল হুদাকে। তবে যেভাবে তাকে ঘিরে জনতা প্রতিক্রিয়া দেখিয়েছে, তা সভ্য সমাজে কাম্য নয়। রাষ্ট্র আইনের শাসনেই চলে, ব্যক্তিগত প্রতিশোধ বা গুজবনির্ভর প্রতিক্রিয়া নয়।”

তিনি আরও বলেন, “এই ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। যদি কারও দায়িত্বে অবহেলা প্রমাণিত হয়, তা হলে ছাড় দেওয়া হবে না।”

পরিদর্শনকালে তিনি দেশের কৃষি খাত নিয়ে নানা গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। জানান, কৃষিজমি রক্ষায় শিগগিরই ‘কৃষি জমি সুরক্ষা আইন’ কার্যকর করা হচ্ছে। এছাড়া দেশীয় ফল উৎপাদনেও জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

পরিদর্শনে জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, কালিয়াকৈর ইউএনও কাউসার আহমেদ, হর্টিকালচার সেন্টারের ইনচার্জ এনামুল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

নুরুল হুদা আটকের সময় ‘মব জাস্টিস’

তদন্তের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট সময় ১০:২৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫