ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

বিএনপি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

প্রধানমন্ত্রী পদের মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমাবদ্ধ করার প্রস্তাবে নীতিগতভাবে একমত হয়েছে বিএনপি। তবে, এই মেয়াদ নির্ধারণের পাশাপাশি যদি জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের মাধ্যমে নির্বাহী ক্ষমতা খর্ব করা হয়, তাহলে দলটি এতে আপত্তি জানাবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “কমিশনের সঙ্গে মূলনীতি, এনসিসি ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা প্রধানমন্ত্রী পদের মেয়াদ ১০ বছরে সীমাবদ্ধ করার প্রস্তাবে একমত হয়েছি। তবে যদি এনসিসির নামে নির্বাহী ক্ষমতা খর্ব করা হয়, তাহলে সেই বিষয়ে আমাদের দ্বিমত থাকবে।”

তিনি বলেন, “শুধু নির্বাহী ক্ষমতা কমিয়ে রাষ্ট্র চালানো সম্ভব নয়। অতীতে কেউ স্বৈরাচার হয়েছে বলে নির্বাহী শাখার সব ক্ষমতা কেড়ে নেওয়া হবে—এই ধারণা থেকেই আমাদের বের হতে হবে।”

পঞ্চম সংশোধনী অনুযায়ী সংবিধানের মূলনীতিগুলো বহাল রাখার পক্ষে বিএনপি। এর মধ্যে রয়েছে—‘বিসমিল্লাহির রহমানির রাহিম’, ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’সহ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় সম্প্রীতি।

বিএনপি নেতার ভাষ্যমতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর আইন সংস্কার করে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে। এ জন্য প্রয়োজন হবে কার্যকর ও নিরপেক্ষ সার্চ কমিটি।

তিনি আরও যোগ করেন, “স্বাধীন নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগের নিরপেক্ষতা এবং মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হলে তবেই গণতান্ত্রিক কাঠামোকে টেকসই ও শক্তিশালী করা সম্ভব হবে।”

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

বিএনপি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে

আপডেট সময় ০৮:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫