ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কাব্যিক আবেগে ‘এই ব্যথা’: নতুন গানে ফিরে এলেন বাপ্পা মজুমদার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

কাব্যিক অনুভব আর মেলানকোলি সুরের মিশেলে নতুন গান ‘এই ব্যথা’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। আবেগঘন এই গানটি তৈরি হয়েছে ভালোবাসা, নীরব যন্ত্রণা আর অনুভূতির গভীর ভাষায়।

গানটির কথায় আছেন মাহি ফ্লোরা, সুর করেছেন এহসান রাহি, আর সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন আমজাদ হোসেন। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর প্রযোজনায় গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনে আয়োজিত গানটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপ্পা মজুমদারসহ সংগীতাঙ্গনের অনেক গুণীজন। এদের মধ্যে ছিলেন গীতিকার ও সুরকার তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাসসহ আরও অনেকে।

নতুন গানটি নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে বাপ্পা মজুমদার বলেন,
“অনেকদিন পর এমন একটি আয়োজন করতে পারছি, এটা ভীষণ আনন্দের। পুরো টিম নিজের সেরাটা দিয়েছে। আজকের দিনটি আমার জন্য আরও বিশেষ, কারণ আজ আমার বড় মেয়ের জন্মদিন। এমন দিনে গানটির প্রকাশ আমাকে অন্যরকম এক আবেগের জগতে নিয়ে গেছে। ভিডিওটি আমাদের দেশে একেবারেই ভিন্ন ধাঁচের, যা দর্শক-শ্রোতাদের নতুন অভিজ্ঞতা দেবে বলে বিশ্বাস করি।”

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন,“বাপ্পা দা’র ‘এই ব্যথা’ প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে, এমনটাই আমাদের প্রত্যাশা।”

ইতোমধ্যে ‘এই ব্যথা’ গানটির ভিডিও ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক সব প্রধান ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

কাব্যিক আবেগে ‘এই ব্যথা’: নতুন গানে ফিরে এলেন বাপ্পা মজুমদার

আপডেট সময় ০৯:০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫