ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামী বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, জানাজার পর বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তাঁকে সমাহিত করা হবে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই।

আইন উপদেষ্টা আরও জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় জানাজার আয়োজন ও নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসিফ নজরুল বলেন, সভায় উপদেষ্টারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার সঙ্গে বেগম খালেদা জিয়ার দীর্ঘক্ষণ সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছিল।

তিনি বলেন, জাতির এই সংকটময় ও বিশেষ সময়ে বেগম খালেদা জিয়ার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন ছিল। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে তাঁর অবস্থান অক্ষয় ও অবিনশ্বর হয়ে থাকবে।

এ সময় জানাজায় অংশগ্রহণের ক্ষেত্রে শৃঙ্খলা ও ভাবগম্ভীর পরিবেশ বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

সভায় আরও জানানো হয়, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি, তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। পাশাপাশি জানাজার দিন বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা

আপডেট সময় ০১:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫