ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সুরভীর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে, দ্রুত প্রতিকার মিলবে: আইন উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি আশ্বাস দিয়েছেন, এ বিষয়ে দ্রুত প্রতিকার পাওয়া যাবে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লেখেন, সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।

এর আগে একই দিন আদালত তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

সুরভীকে গ্রেপ্তারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই অভিযোগ তুলেছেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও উদ্বেগ দেখা দেয়।

এ প্রেক্ষাপটে আইন উপদেষ্টার বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে এবং দ্রুত তদন্ত ও ন্যায়সংগত সিদ্ধান্তের প্রত্যাশা তৈরি করেছে।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

সুরভীর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে, দ্রুত প্রতিকার মিলবে: আইন উপদেষ্টা

আপডেট সময় ০৫:২১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬