ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, এই অবস্থানের যৌক্তিকতা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে বলেও সরকার আশাবাদী।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সার্বিক নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট খেলতে চায়, বিশ্বকাপেও খেলতে চায়। তবে আয়োজক দেশ হিসেবে ভারতের পাশাপাশি শ্রীলঙ্কাও থাকায়, প্রয়োজনে শ্রীলঙ্কার ভেন্যুতে ম্যাচ আয়োজনের পক্ষে বাংলাদেশের অবস্থান স্পষ্ট।

উপদেষ্টা আরও বলেন, ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান দৃঢ় ও সুস্পষ্ট। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে আইসিসিকে যৌক্তিক ব্যাখ্যা দেওয়া হবে। তার আশা, আইসিসি বাংলাদেশের যুক্তিগুলো নিরপেক্ষ ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করবে।

প্রসঙ্গত, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতের ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে অবনতি এবং নিরাপত্তা উদ্বেগের কারণে এসব ম্যাচ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে ভারতের বাইরে নিজেদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসির কাছে আবেদন করেছে বিসিবি।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

আপডেট সময় ০৭:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬