ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া প্রস্তুত : আইন উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ‘জুলাইযোদ্ধাদের’ দায়মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আইন মন্ত্রণালয় একটি দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে আইন উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় জুলাইযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন। এ কারণে তাদের দায়মুক্তি পাওয়ার অধিকার রয়েছে। ওই সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী ও খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করেছিলেন, তার জন্য আইনগত দায়মুক্তি নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, এ ধরনের দায়মুক্তির আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্তসহ বিভিন্ন দেশে গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনধিকৃত সরকারের পতনের পর সংশ্লিষ্ট আন্দোলনকারীদের জন্য দায়মুক্তির আইন প্রণয়নের নজির রয়েছে।

আইন উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তি আইন প্রণয়নের সুযোগ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এছাড়া ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন প্রণয়ন করা হয়েছিল। এসব সাংবিধানিক বিধান ও ঐতিহাসিক নজিরের আলোকে আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে।

তিনি জানান, শিগগিরই এই খসড়া উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ‘ইনশাআল্লাহ, আগামী বৈঠকেই এটি তোলা হবে,’ উল্লেখ করে তিনি বলেন, জুলাইকে নিরাপদ রাখা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া প্রস্তুত : আইন উপদেষ্টা

আপডেট সময় ০৪:৫৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬